দীর্ঘ বিরতির পর কবে খুলবে স্কুল-কলেজ জানালো শিক্ষা মন্ত্রণালয়

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬,

১০ চৈত্র ১৪৩২

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬,

১০ চৈত্র ১৪৩২

Radio Today News

দীর্ঘ বিরতির পর কবে খুলবে স্কুল-কলেজ জানালো শিক্ষা মন্ত্রণালয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৫, ২৪ মার্চ ২০২৬

Google News
দীর্ঘ বিরতির পর কবে খুলবে স্কুল-কলেজ জানালো শিক্ষা মন্ত্রণালয়

ঈদুল ফিতরের আমেজ কাটিয়ে সরকারি-বেসরকারি অফিসগুলো প্রাণবন্ত হয়ে উঠলেও দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো ছুটির আমেজেই রয়েছে। দীর্ঘ বিরতি কাটিয়ে আগামী রোববার (২৯ মার্চ) পুনরায় শ্রেণিকক্ষে ফিরতে শুরু করবেন শিক্ষার্থীরা। তবে রমজান ও ঈদের এই লম্বা ছুটির ফলে পড়াশোনায় যে বিশাল 'শিখন ঘাটতি' তৈরি হয়েছে, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে শিক্ষা প্রশাসনের।

মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এবারের রমজানের ছুটি নিয়ে বেশ কিছু নাটকীয়তা তৈরি হয়েছিল। প্রথমে ১৫ রমজান পর্যন্ত স্কুল খোলা রাখার সিদ্ধান্ত থাকলেও শিক্ষকদের তীব্র আপত্তির মুখে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পুরো রমজান মাস ছুটি ঘোষণা করেন। এখন সেই দীর্ঘ ছুটির ফলে তৈরি হওয়া পড়াশোনার গ্যাপ বা ঘাটতি মেটাতে নিয়মিত ক্লাসের বাইরেও অতিরিক্ত ক্লাস নেওয়ার বড় ধরনের পরিকল্পনা করছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, পাঠ্যসূচি সময়মতো শেষ করতে সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেওয়া হবে নাকি বাড়তি পিরিয়ড যোগ করা হবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। দু-এক দিনের মধ্যেই শিক্ষামন্ত্রী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। আগামী সপ্তাহ থেকেই হয়তো নতুন কোনো নির্দেশনার ভিত্তিতে আবার মুখরিত হয়ে উঠবে স্কুল-কলেজ প্রাঙ্গণ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের