শাংহাইয়ে শুরু হচ্ছে ফ্যাশন উইক ২০২৬

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬,

১০ চৈত্র ১৪৩২

মঙ্গলবার,

২৪ মার্চ ২০২৬,

১০ চৈত্র ১৪৩২

Radio Today News

শাংহাইয়ে শুরু হচ্ছে ফ্যাশন উইক ২০২৬

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৮, ২৪ মার্চ ২০২৬

Google News
শাংহাইয়ে শুরু হচ্ছে ফ্যাশন উইক ২০২৬

চীনের শাংহাইতে ২৫ মার্চ শুরু হচ্ছে শাংহাই ফ্যাশন উইক অটাম/উইন্টার ২০২৬। এই আয়োজন শহরের হুয়াংপু, চিং’আন ও পুতোং নিউ এরিয়াসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে।

এবারের ফ্যাশন উইকে সিনথিয়ানতি ও ইয়ংইউয়ান রোডের মতো পরিচিত ভেন্যুতে নতুন ধাঁচের ফ্যাশন শো অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী শো করবে স্থানীয় ব্র্যান্ড এইচপিএলওয়াই, যার থিম ‘বড়দের রূপকথা’। সমাপনী শো করবে ইপি ইয়ায়িং। আধুনিক ও প্রাচ্য নান্দনিকতার মিশ্রণ তুলে ধরা হবে এতে। 
পহেলা এপ্রিল, বিখ্যাত ফ্যাশন হাউস মাইসন মারগিয়েলা তাদের নতুন কালেকশন বিশ্বে প্রথমবারের মতো উন্মোচন করবে। এরপর ২ থেকে ৬ এপ্রিল পর্যন্ত একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

চীনের স্বতন্ত্র ডিজাইনাররাও এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ফং ছেন ওয়াং ও সুশান ফাংয়ের মতো নামকরা ডিজাইনারদের কাজ প্রদর্শিত হবে। আধুনিক ফ্যাশনে চীনা ঐতিহ্য ও প্রযুক্তির মিশ্রণ তুলে ধরবে হ্যমু, শুনছুন, অরা ফেংগি ও মৌশন।

আন্তর্জাতিক অংশগ্রহণও থাকবে এতে।  ২৬ থেকে ২৯ মার্চ বিশেষ প্রদর্শনী আয়োজন করবে অ্যাডিডাস। 

ফ্যাশন উইকের পাশাপাশি মোড ট্রেড শো ও এম স্পেস ফোরাম অনুষ্ঠিত হবে, যেখানে আন্তর্জাতিক ক্রেতা ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়ে ভবিষ্যৎ ফ্যাশন প্রবণতা ও ব্র্যান্ড উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের