বাস-ট্রেন সংঘর্ষ, শিশু-নারীসহ নিহত ১২, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে

রোববার,

২২ মার্চ ২০২৬,

৮ চৈত্র ১৪৩২

রোববার,

২২ মার্চ ২০২৬,

৮ চৈত্র ১৪৩২

Radio Today News

বাস-ট্রেন সংঘর্ষ, শিশু-নারীসহ নিহত ১২, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৮, ২২ মার্চ ২০২৬

আপডেট: ০৭:৪৯, ২২ মার্চ ২০২৬

Google News
বাস-ট্রেন সংঘর্ষ, শিশু-নারীসহ নিহত ১২, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে

কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে রয়েছেন ৩ শিশু ও ২ নারী। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপুলিশ পরিদর্শক জনি বড়ুয়া। তিনি জানান, রাতে জাঙ্গালিয়া কচুয়ায় চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালী যাচ্ছিল। রাতে বাসটি জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারে নিচে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের