২০২৬ সালে আরও সক্রিয় রাজস্ব নীতি অব্যাহত রাখবে চীন

শনিবার,

২১ মার্চ ২০২৬,

৭ চৈত্র ১৪৩২

শনিবার,

২১ মার্চ ২০২৬,

৭ চৈত্র ১৪৩২

Radio Today News

২০২৬ সালে আরও সক্রিয় রাজস্ব নীতি অব্যাহত রাখবে চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৬, ২১ মার্চ ২০২৬

Google News
২০২৬ সালে আরও সক্রিয় রাজস্ব নীতি অব্যাহত রাখবে চীন

২০২৬ সালেও আরও সক্রিয় রাজস্ব নীতি বাস্তবায়ন অব্যাহত রাখবে চীন। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়।

প্রতিবেদনে চলতি বছরের জন্য সাতটি প্রধান কাজের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে শক্তিশালী অভ্যন্তরীণ বাজার গড়ে তোলাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন প্রবৃদ্ধির উৎস তৈরি ও সম্প্রসারণ ত্বরান্বিত করা হবে এবং উৎপাদন খাতের গুরুত্বপূর্ণ শিল্প শৃঙ্খলের উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করা হবে।

এ ছাড়া, বুদ্ধিমান, ডিজিটাল ও সংযুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খাত উন্নয়নের জন্য নতুন শহরগুলোকে পাইলট কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে, বিশেষায়িত ও উদ্ভাবনী পণ্য উৎপাদনে সক্ষম ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ভর্তুকি ও প্রণোদনা নীতি চালু থাকবে।

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানো এবং ব্যয়ের কাঠামো আরও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন সম্ভব হয়।
এ ছাড়া জনগণের জীবনমান উন্নয়ন, নতুন নগরায়ন, আঞ্চলিক সমন্বিত উন্নয়ন এবং সবুজ অর্থনীতিতে রূপান্তর ত্বরান্বিত করার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের