জাতীয় ঈদগাহ প্রস্তুত, প্রধান জামাতে অংশ নিতে পারবেন ৪০ হাজার মুসল্লি

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

Radio Today News

জাতীয় ঈদগাহ প্রস্তুত, প্রধান জামাতে অংশ নিতে পারবেন ৪০ হাজার মুসল্লি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৬, ১৯ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৪৭, ১৯ মার্চ ২০২৬

Google News
জাতীয় ঈদগাহ প্রস্তুত, প্রধান জামাতে অংশ নিতে পারবেন ৪০ হাজার মুসল্লি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দান এখন পুরোপুরি প্রস্তুত। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণের কথা রয়েছে। এ উপলক্ষ্যে ঈদগাহ ও এর আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ডিএমপি কমিশনার এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তারা পুরো ময়দান ঘুরে দেখেন এবং প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানিয়েছেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার পুরুষ এবং আলাদা ব্যবস্থায় নারীসহ মোট ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, ঈদের জামাত ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। তিনি মুসল্লিদের অনুরোধ জানিয়ে বলেন, নিরাপত্তার স্বার্থে জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু যেন সঙ্গে না আনা হয়।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে নামাজ পড়বেন। সাধারণ মুসল্লিদের পাশাপাশি নারীদের জন্য রাখা হয়েছে নামাজের আলাদা বিশেষ ব্যবস্থা।

তবে আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় বিকল্প পরিকল্পনাও রাখা হয়েছে। যদি বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া দেখা দেয়, তবে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের