তেলের দামে ঊর্ধ্বগতি

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

মঙ্গলবার,

১৭ মার্চ ২০২৬,

৩ চৈত্র ১৪৩২

Radio Today News

তেলের দামে ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ১৭ মার্চ ২০২৬

Google News
তেলের দামে ঊর্ধ্বগতি

এশিয়ার বাজারে মঙ্গলবার সকালে তেলের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ২.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩.০৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ডব্লিউটিআই অপরিশোধিত তেল প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.২৫ ডলার হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, অবরুদ্ধ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক থাকবে কি না—এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কবে প্রশমিত হবে, সেটিও বাজারকে প্রভাবিত করছে
 
মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরানের সম্ভাব্য পদক্ষেপের কারণে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি বিশেষভাবে আলোচনায় এসেছে। তবে সাম্প্রতিক খবরে জানা গেছে, ওই প্রণালি দিয়ে কয়েকটি জাহাজ নিরাপদে তেল পরিবহন করতে সক্ষম হয়েছে। এমন খবরের পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছিল।

অন্যদিকে, উপসাগরীয় অঞ্চলের জ্বালানির ওপর নির্ভরশীল এশিয়ার শেয়ারবাজারে মঙ্গলবার ইতিবাচক প্রবণতা দেখা গেছে। জাপানের নিক্কেই সূচক ০.২৫ শতাংশ বেড়েছে। আর দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ২.৫ শতাংশের বেশি লাফ দিয়েছে।

প্রযুক্তি খাতের শেয়ারও বাড়ছে। চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে তাদের বিক্রি এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে এবং তারা বড় বড় প্রযুক্তি কোম্পানির সঙ্গে নতুন চুক্তিও করেছে। সূত্র: বিবিসি

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের