তেলের রেশনিং পদ্ধতি তুলে নেয়ার সিদ্ধান্ত সরকারের: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রোববার,

১৫ মার্চ ২০২৬,

১ চৈত্র ১৪৩২

রোববার,

১৫ মার্চ ২০২৬,

১ চৈত্র ১৪৩২

Radio Today News

তেলের রেশনিং পদ্ধতি তুলে নেয়ার সিদ্ধান্ত সরকারের: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩১, ১৫ মার্চ ২০২৬

আপডেট: ১১:৪৫, ১৫ মার্চ ২০২৬

Google News
তেলের রেশনিং পদ্ধতি তুলে নেয়ার সিদ্ধান্ত সরকারের: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ রোববার (১৫ মার্চ) তিনি এ কথা জানান।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, কয়েকটি জাহাজে তেল আসছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করা এবং সেচ মৌসুম নির্বিঘ্ন করতেই এই সিদ্ধান্ত। 

তিনি আরও জানান, পরবর্তীতে নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

এর আগে, জ্বালানী তেল সাশ্রয়ে ৬ মার্চ রেশনিংয়ের সিদ্ধান্ত নেয় সরকার। তখন মোটরসাইকেলের জন্য ছিল ২ থেকে ৫ লিটার, প্রাইভেটকারের জন্য ১০ লিটার, মাইক্রোবাস/ জিপের জন্য ২০ থেকে ২৫ লিটার, লোকাল বাস/ পিকআপের জন্য ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস/ ট্রাক/ কাভার্ড ভ্যান/ কন্টেইনার ট্রাকের জন্য  ২০০ থেকে ২২০ লিটার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের