মধ্যপ্রাচ্যে রণতরি পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স

রোববার,

১৫ মার্চ ২০২৬,

১ চৈত্র ১৪৩২

রোববার,

১৫ মার্চ ২০২৬,

১ চৈত্র ১৪৩২

Radio Today News

মধ্যপ্রাচ্যে রণতরি পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ১৫ মার্চ ২০২৬

Google News
মধ্যপ্রাচ্যে রণতরি পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স

ফরাসি নৌবাহিনী মধ্যপ্রাচ্যে ১০টি যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ার পর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করেছে। 

বিশ্বের অন্যতম বড় শিপিং রুট হরমুজ প্রণালি চালু রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ফ্রান্স যুদ্ধজাহাজ পাঠাচ্ছে এমন খবর সামনে এসেছিল। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানো হয়নি।

এ সময় আরো জানানো হয়, দেশটির রণতরি পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে।

ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত—আত্মরক্ষামূলক ও সুরক্ষামূলক। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের