একযোগে ৫৩ এলাকায় খাল খনন, দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোববার,

১৫ মার্চ ২০২৬,

১ চৈত্র ১৪৩২

রোববার,

১৫ মার্চ ২০২৬,

১ চৈত্র ১৪৩২

Radio Today News

একযোগে ৫৩ এলাকায় খাল খনন, দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২০, ১৫ মার্চ ২০২৬

Google News
একযোগে ৫৩ এলাকায় খাল খনন, দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশের ৫৩ এলাকায় একযোগে খাল খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোলের বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১২ দশমিক ২ কিলোমিটার খাল পুনঃখনন মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

দিনাজপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াসহ জনপ্রতিনিধিরা একাধিকবার ওই এলাকা পরিদর্শন করেছেন।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড উপবিভাগ-২ এর উপ বিভাগীয় প্রকৌশলী মাহাতাব আলী বলেন, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচী উদ্বোধনের মাধ্যমে সারাদেশে খাল খনন ও পুন:খনন কর্মসূচি শুরু হবে।

এ ব্যাপারে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, এর মাধ্যমে খালের নাব্যতা বাড়বে, পানি নিস্কাশন সহজ হবে, পানি ধরে রেখে শুকনো মৌসুমে সেই পানি ব্যবহার করা যাবে। খালে মাছ চাষ, হাঁস পালন, খালের দুই পাশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপন করা হবে। এতে পাড়গুলো টেকসই হবে, পরিবেশও রক্ষা পাবে।

অপরদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের