লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

রোববার,

১৫ মার্চ ২০২৬,

১ চৈত্র ১৪৩২

রোববার,

১৫ মার্চ ২০২৬,

১ চৈত্র ১৪৩২

Radio Today News

লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৪, ১৫ মার্চ ২০২৬

Google News
লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আজ রোববার (১৫ মার্চ) লাইলাতুল কদর উপলক্ষে দেওয়া বাণীতে এ শুভেচ্ছা বার্তা দেন তিনি।

তারেক রহমান বলেন, লাইলাতুল কদর মহিমামন্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কোরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

তিনি আরও বলেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

আসুন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি, যোগ করেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি-তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষিত করেন। আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।

প্রধানমন্ত্রী শেষে কামনা করেন, পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের