শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। এখন থেকে প্রতি শনিবার রোগ প্রতিরোধে অংশ হিসেবে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে।
রোববার (১৫ মার্চ) মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। এর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এ বিষয়ক চিঠি সংযুক্ত করে দেয়া হয়েছে।
যাতে বলা হয়েছে ১৪ মার্চ থেকে প্রতি শনিবার জনসাধারণসহ সংশ্লিষ্ট সবাইকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে মশার প্রকোপ না কমা পর্যন্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কার্যক্রম পরিচলনার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ কার্যক্রমে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও মশা নিধনে কীটনাশক ছিটানোর জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে সম্পৃক্ত করা এবং এ কর্মসূচি নিয়মিত তদারকি করতে হবে। এ বিষয়ে কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি কর্মকর্তারা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ে বিশেষ উদ্যোগ নিতে পারেন। স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের পরামর্শক্রমে সচেতনতামূলক রযালি, মাইকিং, ঢোল সহরতসহ প্রচারণা, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করে জনসাধারণকে এই কর্মসূচিতে সম্পৃক্ত করার ব্যবস্থা নিতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

