জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার তীব্র নিন্দা চীনের

রোববার,

১৫ মার্চ ২০২৬,

১ চৈত্র ১৪৩২

রোববার,

১৫ মার্চ ২০২৬,

১ চৈত্র ১৪৩২

Radio Today News

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার তীব্র নিন্দা চীনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১২, ১৫ মার্চ ২০২৬

Google News
জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার তীব্র নিন্দা চীনের

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওপর ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে হামলায় আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দেশটি।

সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। 

তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন (১৭০১) এর গুরুতর লঙ্ঘন।

তিনি আরও বলেন, চীন স্পষ্ট করে বলেছে যে, শান্তিরক্ষীদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এটি অবিলম্বে বন্ধ করতে হবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের