শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন কবে, জানাল মাউশি

রোববার,

০৮ মার্চ ২০২৬,

২৪ ফাল্গুন ১৪৩২

রোববার,

০৮ মার্চ ২০২৬,

২৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন কবে, জানাল মাউশি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫১, ৮ মার্চ ২০২৬

আপডেট: ১৪:৫৭, ৮ মার্চ ২০২৬

Google News
শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন কবে, জানাল মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী এখনো তাদের ফেব্রুয়ারি মাসের বেতন পাননি। গত মঙ্গলবার (৩ মার্চ) তাদের বেতনের অনুমোদন হলেও অর্থ ছাড় হয়নি। এর ফলে বেতন পাননি শিক্ষক ও কর্মচারীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্কুল-কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের অনুমোদন দেওয়া হয়।

পরবর্তী সময় এ সংক্রান্ত তথ্য আইবাস-এ পাঠানো হয়। তবে আজ রবিবার (৮ মার্চ) বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত আইবাস থেকে বেতন ছাড় হয়নি। ফলে অনুদানবণ্টনকারী ব্যাংকগুলোতে টাকা না পৌঁছানোর কারণেই মূলত শিক্ষকরা এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাননি।

 মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, ‘আইবাস থেকে বেতনের তথ্য ছাড় হয়নি।

শিক্ষকদের বিষয়টি আমাদের মাথায় আছে। তবে টেকনিক্যাল কারণে বেতন ছাড়ে বিলম্ব হয়েছে।’
আজকের মধ্যেই বিষয়টি সমাধান হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের