ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

শনিবার,

০৭ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ৬ মার্চ ২০২৬

Google News
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাজধানী তেল আবিবের দক্ষিণ-পূর্বে অবস্থিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বলে জানা গেছে। হামলার পরপরই বিমানবন্দরের ভেতরে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর। 

অত্যন্ত সুরক্ষিত এই স্থাপনায় ইরানের এই সরাসরি আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে এক নতুন ও ভয়াবহ মোড়ে পৌঁছে দিয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

হামলার ঘটনাটি শুক্রবার দুপুরে ঘটলেও এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সাধারণত এ ধরণের স্পর্শকাতর আক্রমণের ক্ষেত্রে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তথ্য প্রকাশে কিছুটা সময় নেয় কিংবা সেন্সরশিপ আরোপ করে। 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে বেন গুরিয়ন বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। তেল আবিবের দক্ষিণ-পূর্বাঞ্চলের বাসিন্দারা আকাশে একাধিক ক্ষেপণাস্ত্রের আলোর রেখা এবং সেগুলোর আছড়ে পড়ার শব্দ শোনার কথা জানিয়েছেন।ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বেন গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের আকাশপথে বহির্বিশ্বের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হওয়ায় এর ওপর আক্রমণ দেশটির সরবরাহ ব্যবস্থাকে পঙ্গু করে দিতে পারে। 

বিশেষ করে ইরানের পক্ষ থেকে এমন একটি সুরক্ষিত লক্ষ্যবস্তুকে বেছে নেওয়া তাদের সামরিক সক্ষমতারই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই হামলার পর ইসরায়েল পাল্টা কোনো পদক্ষেপ নেবে কি না তা নিয়েও আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে তবে তা পুরো বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় ধরণের ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের