খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

শুক্রবার,

০৬ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

০৬ মার্চ ২০২৬,

২২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৩, ৬ মার্চ ২০২৬

আপডেট: ০৭:৫৪, ৬ মার্চ ২০২৬

Google News
খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাকে ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে হবে। অন্যথায় ইরান যদি যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নতুন নেতা নির্বাচনের চেষ্টা করে, তাহলে তা ‘সময় অপচয়’ হবে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে—এ বিষয়টি তিনি অবগত। তবে এমন সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না বলেও স্পষ্ট করে দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের ভাষায়, “খামেনির ছেলে দুর্বল। ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় আমাকে যুক্ত থাকতে হবে।”

তিনি আরও বলেন, ইরানের নতুন নেতৃত্ব যদি আগের নীতির ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে আবারও সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

মুজতবা খামেনিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, “খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা এমন একজন নেতাকে দেখতে চাই, যিনি ইরানে সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত করবেন।”

এর আগে থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে—ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মুজতবা খামেনির নাম সামনে আসছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি তেহরান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের