দুবাইয়ে মার্কিন দূতাবাসে হামলা করেছে ইরান

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

বুধবার,

০৪ মার্চ ২০২৬,

২০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

দুবাইয়ে মার্কিন দূতাবাসে হামলা করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ৪ মার্চ ২০২৬

Google News
দুবাইয়ে মার্কিন দূতাবাসে হামলা করেছে ইরান

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দুবাই মিডিয়া অফিসের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা। 

দুবাই মিডিয়া অফিস মঙ্গলবার রাতে (৩ মার্চ) জানায়, ‘দূতাবাসের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ড ঘটেছিল, যা জরুরি টিমের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

সংবাদমাধ্যম আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা যায়, দুইবাইয়ে হামলার পর ধোঁয়া উঠছে। 

এর আগে, সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার খবর পাওয়া গিয়েছিল। রিয়াদে হামলায় ক্ষতি হলেও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের