ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

সোমবার,

০২ মার্চ ২০২৬,

১৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ২ মার্চ ২০২৬

আপডেট: ১২:২২, ২ মার্চ ২০২৬

Google News
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

কুয়েতের আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালের দিকে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা যায়, কুয়েতে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে আগুন ধরে যাওয়ার পর সেটি বিধ্বস্ত হয়েছে।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়,বিধ্বস্তের সময় অন্তত একজন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে নিরপেক্ষ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বা ইরানের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছেন, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার উপসাগরীয় দেশটিতে বিমান হামলার সাইরেন শোনা যাওয়ার পর এই ঘটনা ঘটে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের