ইরানে স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৪০

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরানে স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৪০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ইরানে স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৪০

ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০ এ পৌঁছেছে। শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা  এ তথ্য নিশ্চিত করেছে। 

সংস্থাটি জানিয়েছে, এই হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিস্তারিত তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। মিনাবের এই প্রাথমিক বিদ্যালয় এখন সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ে মিসাইল আঘাত হানে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। তবে হামলার সময় বিদ্যালয়ে ঠিক কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, বিদ্যালয় বোমাবর্ষণের শিক্ষার্থীদের মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। প্রাথমিক কিছু হামলার খবর পাওয়া যায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে কার্যালয়ের কাছে।

একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেলে রাজধানী তেহরানের কিছু অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্ড ঘোষণা দিয়েছেন, ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ চলছে এবং তিনি ইরানের জনগণকে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর আহ্বান জানান। সূত্র: আল-জাজিরা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের