ইসরাইলি হামলায় ইরানের প্রাথমিক বিদ্যালয়ে নিহত ৫

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

শনিবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৬,

১৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইসরাইলি হামলায় ইরানের প্রাথমিক বিদ্যালয়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ইসরাইলি হামলায় ইরানের প্রাথমিক বিদ্যালয়ে নিহত ৫

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি হামলায় পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জর্ডানের একটি সামরিক সূত্র জানায়, দেশের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো কারা  উৎক্ষেপণ করেছে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে দেশটি ।

এছাড়া ইরাকের বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখার এলাকায় বিমান হামলায় অন্তত দুই ইরাকি নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

এরই সঙ্গে কাতারে দোহায় নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল দ্বিতীয় দফার হামলায় লক্ষ্যবস্তু ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে ইরানের হামলার ‘কঠোর নিন্দা’ জানিয়েছে সৌদি আরব। দেশটি সতর্ক করেছে, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন চললে ‘দুর্যোগজনক পরিণতি’ হতে পারে।

ইরানের হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাত, যেখানে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও আবুধাবিতে বসতবাড়িতে ধ্বংসাবশেষ পড়ায় এক এশিয়ান নাগরিক নিহত ও কিছু ক্ষয়-ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রের অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত আছে দেশটি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের