সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল  

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল  

সেনাবাহিনীর উচ্চ পদে আরও ৬ সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। সেনাবাহিনীর একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। গত ২২ ফেব্রুয়ারি ৬ জন কর্মকর্তাকে বদলির পর এবার আরও ৬ কর্মকর্তাকে বদলি করা হলো।  

বদলি হওয়া সেনা কর্মকর্তারা হলেন, জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল, কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট, মেলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলিজির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে এ্যাডজুট্যান্ট জেনারেল (এজি), সেনা সদরের এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মেলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলিজির কমান্ড্যান্ট এবং ৬৬ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজেস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে। 

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ৬ সেনা কমকর্তাকে বদলি করা হয়। বদলিতে চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। এই পদে আসেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের