ঈদে ট্রেনযাত্রা: অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে থেকে জানা গেলো

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ঈদে ট্রেনযাত্রা: অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে থেকে জানা গেলো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ঈদে ট্রেনযাত্রা: অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে থেকে জানা গেলো

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়। ফিরতি যাত্রীদের সুবিধার্থে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ মার্চ থেকে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীচাপ সামাল দিতে এবারও পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট দুই ভিন্ন সময়ে অনলাইনে ছাড়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকালে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট প্রতিদিন দুপুরে বিক্রি শুরু হবে।

যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে এবার রেলবহরে ৫ জোড়া বা মোট ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এবং কালোবাজারি রোধে বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমেই বিক্রি করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের