ইতালির বাজারে চীনা প্রযুক্তি পণ্যের জয়জয়কার

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইতালির বাজারে চীনা প্রযুক্তি পণ্যের জয়জয়কার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ইতালির বাজারে চীনা প্রযুক্তি পণ্যের জয়জয়কার

ইতালির বাজারে চীনা প্রযুক্তি পণ্য দ্রুতই নিজেদের অবস্থান শক্ত করে নিচ্ছে। চীনা পণ্যগুলোর সম্পূর্ণ ইকোসিস্টেম এখন স্থানীয় গ্রাহকদের কাছে পৌঁছাচ্ছে, যা দেশটির ইলেকট্রনিক্স বাজারের চিত্র বদলে দিচ্ছে।

মিলানের একটি বড় ইলেকট্টনিক্স রিটেল স্টোরে, বেশ কয়েকটি চীনা ব্রান্ডের স্মার্ট ফোনগুলো গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। ক্রেতারাও এই ফোনগুলো নিয়ে সন্তুষ্ট।

একজন ক্রেতা জানান,  ‘আমি এই ফোন ব্যাবকহারের আগেও চীনা শাওমি ব্রান্ড ব্যবহার করতাম। আমার ভাইও অন্য একটি চীনা ব্রান্ডের ফোন ব্যবহার করে। আমি এমন অনেককেই চিনি যারা চীনা ব্র্যান্ডের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন। আমি বিশেষ করে এগুলোর ক্যামেরা পছন্দ করি—এটি সত্যিই দারুণ, আর ফোনের পেছনের রঙগুলোও চমৎকার। চীনা ব্র্যান্ডগুলো ইদানীং অনেক উন্নতি করেছে এবং দেশের বাইরেও বেশ পরিচিতি পেয়েছে।’

কেবল স্মার্টফোন রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ না থেকে, চীনা ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এখন দৈনন্দিন জীবনের প্রায় সব ধরণের ইলেকট্রনিক পণ্য তৈরি করছে।

শাওমির বিক্রয় প্রতিনিধি পাওলো মার্কন জানান, স্মার্টফোনের ক্ষেত্রে গত বছরের তুলনায় তাদের রাজস্ব আয় বেড়েছে প্রায় ১৯ শতাংশ। এছাড়া পরিধানযোগ্য প্রযুক্তি খাতে ২৮ শতাংশ, ইলেকট্রিক স্কুটার খাতে ১৭ শতাংশ এবং টিভির ক্ষেত্রে প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ইতালির সামগ্রিক বাজার না বাড়লেও তারা প্রতিটি ক্ষেত্রেই প্রবৃদ্ধি অর্জন করেছে, যা চীনা ব্রান্ডেরই সক্ষমতা ও শক্তির প্রমাণ দেয় বলে জানান তিনি। 

একটি চীনা টেক ব্র্যান্ডের ইতালি শাখার মার্কেটিং ডিরেক্টর আন্দ্রেয়া ক্রোচিয়ানি বলেন, ‘’গত কয়েক বছরে অনেক কিছু বদলে গেছে। বিশেষ করে চীনা ব্র্যান্ডগুলো সম্পর্কে মানুষের ধারণা আমূল পরিবর্তিত হয়েছে। এখন 'মেড ইন চায়না' মানেই হলো উদ্ভাবন আর উচ্চ গুণমান। ‘’
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের