বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়া নিয়ে বিবাদে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

রোববার,

২২ ফেব্রুয়ারি ২০২৬,

১০ ফাল্গুন ১৪৩২

রোববার,

২২ ফেব্রুয়ারি ২০২৬,

১০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়া নিয়ে বিবাদে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়া নিয়ে বিবাদে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

অভিযুক্ত খোরশেদ আলম নিহত আলমগীরের বড় ভাই এবং একই এলাকার বাসিন্দা।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিনের ভাষ্য, বিদ্যুৎ বিলের সামান্য টাকা নিয়ে শনিবার সন্ধ্যার আগে খোরশেদ আলমের সঙ্গে আলমগীরের কথা কাটাকাটি হয়। তবে সে সময় আলমগীর কোনো ঝগড়ায় জড়াননি। ইফতারের পর তিনি স্থানীয় একটি দোকানে চা খেতে গেলে খোরশেদ আলম তাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থলেই ফেলে রেখে যাওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আলমগীরকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আলমগীর হোসেন দীর্ঘদিন আবুধাবিতে কর্মরত ছিলেন। চলতি মাসের ১ ফেব্রুয়ারি ছুটিতে দেশে ফেরেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে তার পরিবার।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের