কক্সবাজারে ফুটবলার ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টপুত্রের গাড়িবহর দুর্ঘটনার কবলে

শুক্রবার,

২০ ফেব্রুয়ারি ২০২৬,

৮ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

২০ ফেব্রুয়ারি ২০২৬,

৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

কক্সবাজারে ফুটবলার ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টপুত্রের গাড়িবহর দুর্ঘটনার কবলে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৭:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

Google News
কক্সবাজারে ফুটবলার ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টপুত্রের গাড়িবহর দুর্ঘটনার কবলে

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভিআইপি বহরের একটি গাড়ির সঙ্গে একটি মোটরচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রতিনিধি দলের কেউ আহত না হলেও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। 

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার সময় বহরটির চলাচলের মধ্যে একটি অটোরিকশা হঠাৎ সামনে চলে এলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে দিনের কর্মসূচিতে মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। বিকেলে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা শিশু-কিশোরদের সঙ্গে ফুটবল খেলেন ওজিল এবং পরে ইফতার কর্মসূচিতেও অংশ নেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের