আজকের রাশিফল ২০ ফেব্রুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির!

শুক্রবার,

২০ ফেব্রুয়ারি ২০২৬,

৭ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

২০ ফেব্রুয়ারি ২০২৬,

৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

আজকের রাশিফল ২০ ফেব্রুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৩৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আজকের রাশিফল ২০ ফেব্রুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির!

আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-

মেষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। আপনি আজ বয়স্কদের কাছ থেকে কোনও কাজে সাহায্য পেতে পারেন। মন থেকে সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ আপনার অবসর সময়টি কাজে লাগিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

বৃষ রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের নিকট আত্মীয়দের সহায়তায় ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ কিছু ভালো সুযোগ পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। একটি ভুল যোগাযোগের কারণে আপনি আজ একটি সমস্যার সম্মুখীন হতে পারেন। যদিও আপনি বিষয়টি সামলে নিতে পারবেন।

মিথুন রাশি: বন্ধুরা আজ সন্ধ্যা নাগাদ আপনার জন্য একটি আকর্ষণীয় পরিকল্পনা করতে পারেন। অর্থের প্রতি অত্যধিক সংবেদনশীল হয়ে পড়বেন না।। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে আপনার কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসুন। আপনার জিনিসপত্র আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলির ক্ষতি অথবা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।

কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। আপনি আজ একটি কাজে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

সিংহ রাশি: তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর্থিক লেনদেনগুলি আজ অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। আপনি আজ একটি পারিবারিক চিন্তায় চিন্তিত হতে পারেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনি আজ একটি কাজে সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। অত্যধিক পরিমাণে  মোবাইল চালানো অথবা টিভি দেখা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশ্যই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: আপনার যদি আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার মূল্যবান জিনিসপত্রগুলি অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে অবশ্যই সতর্ক থাকুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে ভেঙে পড়বেন না। বরং, সেই কাজটিকে আরও ভালোভাবে করার চেষ্টা করুন। আপনার ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা আজ অন্যদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হবেন। কর্মক্ষেত্রে আপনি আজ আপনার মেধার পুরো ব্যবহার করতে পারবেন। আপনার যদি আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়েছেন কি না তা অবশ্যই যাচাই করে নিন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

ধনু রাশি: আপনি আজ একটি খেলাধুলার প্রতি আকৃষ্ট হবেন। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পেতে পারেন। যার ফলে আপনার মানসিক চাপ কমবে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মকর রাশি: কর্মক্ষেত্রের কাজ শেষ করে আজ আপনি কিছু বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। বাড়িতে আজ হঠাৎ করেই অতিথির আগমন ঘটবে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন এবং আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের জন্য আজ আপনি একটি সারপ্রাইজের পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি নিঃসন্দেহে ভালোভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকায় আপনি চিন্তিত হতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। একটি নতুন পরিকল্পনা অথবা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

মীন রাশি: শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোনও যৌথ ব্যবসায়ে অথবা সন্দেহজনক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আজ আপনি ব্যস্ত হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি সাফল্যের সম্মুখীন হতে পারেন। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের