দলের নেতাকর্মীদের সঙ্গে আজ গণ ইফতার করলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণ ইফতারে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। পুরো রমজান মাস জুড়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

