সংবিধান সংস্কার পরিষদের শপথ, বিএনপি ও জামায়াত জোটের মধ্যে উত্তেজনা

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬,

৫ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬,

৫ ফাল্গুন ১৪৩২

Radio Today News

সংবিধান সংস্কার পরিষদের শপথ, বিএনপি ও জামায়াত জোটের মধ্যে উত্তেজনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:১৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Google News
সংবিধান সংস্কার পরিষদের শপথ, বিএনপি ও জামায়াত জোটের মধ্যে উত্তেজনা

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামসহ তার জোটের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় নিয়মানুযায়ী একজন  সংসদ সদস্যকে দুটির শপথ নেওয়ার কথা। একটি এমপি হিসাবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। 

মঙ্গলবার বেলা জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ হওয়ার কথা। সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি এরই মধ্যে জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে তাঁরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।

শপথ গ্রহণের আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।’ দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানাচ্ছেন বলে জানান সালাহউদ্দিন।

কিন্তু জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা বলেছেন, তারা দুটির শপথ নিবে। 

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের মঙ্গলবার সকালে বলেছেন, দুপুর ১২টায় তাঁদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হয়নি। আর দুটি আসনে ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের