নতুন সরকার শপথ না নিতেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬,

৫ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬,

৫ ফাল্গুন ১৪৩২

Radio Today News

নতুন সরকার শপথ না নিতেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Google News
নতুন সরকার শপথ না নিতেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো রাজধানীতে যে বিক্ষোভ সমাবেশ করেছে, তার সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। 

তিনি বলেন, এটা ভালো লক্ষণ নয়। গতকাল রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এমএজি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

১১ দলীয় নির্বাচনী ঐক্যের কর্মসূচির বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে নতুন সরকার এখনও শপথই নেয়নি। অথচ আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জন্য ভালো সাইন (লক্ষণ) নয়। 

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আজকের এ সভার আয়োজন করে। সভায় রাওয়ার চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক স্বাগত এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) আবু নওরোজ খুরশিদ সূচনা বক্তব্য দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের