নতুন মন্ত্রীপরিষদ সদস্যদের জন্য ৪৭ টি গাড়ি প্রস্তুত করে সচিবালয়ে রাখা হয়েছে। আজ সকালে সচিবালয়ে ১ নম্বর ভবনের সামনে গাড়িগুলো সারিবদ্ধ করে রাখা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে প্রাথমিকভাবে মন্ত্রীদের জন্য ৪৭ টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
ভিভিআইপি প্রটোকলে সবসময় কয়েকটি গাড়ি বেশি প্রস্তুত রাখতে হয়। কোনো কারণে একটি গাড়ি নষ্ট বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে যেন আরেকটি গাড়ি পাঠানো যায়, এজন্য অতিরিক্ত গাড়ি ও প্রস্তুত আছে।
রেডিওটুডে নিউজ/আনাম

