বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হতে যাচ্ছে। এবারের গ্রহণটি হবে বলয়াকার সূর্যগ্রহণ, যা ‘রিং অব ফায়ার’ নামেও পরিচিত। আন্তর্জাতিক সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল ৭টা ১ মিনিটে এবং সর্বোচ্চ স্থায়িত্ব হতে পারে প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড।

রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

জ্যোতির্বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, বলয়াকার সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান নেয়। তবে এ সময় চাঁদ পৃথিবী থেকে তুলনামূলক দূরে থাকায় সূর্যকে সম্পূর্ণভাবে আড়াল করতে পারে না। ফলে সূর্যের চারপাশে উজ্জ্বল আগুনের বলয়ের মতো অংশ দৃশ্যমান হয়। তথ্য অনুযায়ী, এ গ্রহণে চাঁদ সূর্যের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে ফেলবে।

বাংলাদেশ বা ভারত থেকে গ্রহণটি দেখা যাবে কি না—এ প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মহাকাশ সংস্থাগুলো জানিয়েছে, গ্রহণের সময় সূর্য দক্ষিণ এশিয়ার আকাশে দৃশ্যমান থাকবে না। ফলে বাংলাদেশ ও ভারত থেকে এ দৃশ্য দেখা সম্ভব হবে না। গ্রহণটি মূলত দক্ষিণ গোলার্ধে সংঘটিত হবে।

সবচেয়ে ভালোভাবে বলয়াকার সূর্যগ্রহণ দেখা যাবে অ্যান্টার্কটিকায়, বিশেষ করে সেখানকার গবেষণা কেন্দ্রগুলো থেকে।

এ ছাড়া তানজানিয়া, জাম্বিয়া ও জিম্বাবুয়ের কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও চিলির কিছু অঞ্চল থেকেও আংশিকভাবে এ দৃশ্য উপভোগ করা যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের