বিজয়ী হয়ে হেলিকপ্টারে পটুয়াখালী থেকে ঢাকায় গেলেন নুর

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বিজয়ী হয়ে হেলিকপ্টারে পটুয়াখালী থেকে ঢাকায় গেলেন নুর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বিজয়ী হয়ে হেলিকপ্টারে পটুয়াখালী থেকে ঢাকায় গেলেন নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বেসকারিভাবে বিজয়ী ঘোষিত প্রার্থী নুরুল হক নুর জরুরি কাজে হেলিকপ্টারে ঢাকায় রওনা হয়েছেন।

শুক্রবার (১৩  ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তার নির্বাচনী এলাকা গলাচিপা হেলিপ্যাড মাঠ থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এসময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দুই সন্তান।

নুরকে বিদায় জানাতে হেলিপ্যাড মাঠে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, গণ অধিকার পরিষদের সদস্যসচিব জাকির মুন্সিসহ বিএনপি ও গণধিকার পরিষদের নেতাকর্মীরা।

নির্বাচনের একদিন পরেই নুরুল হক নুরের ঢাকা যাওয়ার কারণ জানতে চাইলে ‎ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম বলেন, নুর ভাই দীর্ঘদিন বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত থাকা এবং এই নির্বাচনে রাত দিন শ্রম দেওয়ায় আগের অসুস্থতা আবারও দেখা দিয়েছে। তাছাড়া নির্বাচনের কারণে দীর্ঘদিন গণঅধিকার পরিষদ দলের কেন্দ্রীয় কর্যক্রম বিঘ্ন ঘটায় তিনি ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের