ভোলা-১ আসনে ৯৪ কেন্দ্রে এগিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

ভোলা-১ আসনে ৯৪ কেন্দ্রে এগিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ভোলা-১ আসনে ৯৪ কেন্দ্রে এগিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভোলা-১ আসনের ৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন বিএনপি জোটের বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভোলা-১ আসনে বিএনপি জোটের বিজেপি প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ (গরুর গাড়ি প্রতীক) পেয়েছেন ৮৩ হাজার ২২২ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৬১ হাজার ৮৫৮ ভোট এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ওবায়দুর রহমান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ১৭ হাজার ৯৮০ ভোট।

ভোলা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোলা-১ আসনে মোট ভোটকেন্দ্র ১১৪টি ও ভোটকক্ষ ৮৩৪টি এবং মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৫৬৭ জন। আসনটিতে মোট প্রার্থী ছিলেন আটজন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের