হবিগঞ্জ–৪ জয়ের দ্বারপ্রান্তে সৈয়দ ফয়সল

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

হবিগঞ্জ–৪ জয়ের দ্বারপ্রান্তে সৈয়দ ফয়সল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
হবিগঞ্জ–৪ জয়ের দ্বারপ্রান্তে সৈয়দ ফয়সল

বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিশাল বিজয়ের দ্বারপ্রান্তে ধানের শীষ প্রতীকের কাণ্ডারি, বর্ষীয়াণ বিএনপি নেতা সৈয়দ মো. ফয়সল। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে একে একে প্রকাশ হতে থাকে ওই আসনের বিভিন্ন কেন্দ্রের ভোটের ফলাফল। শুরু থেকেই বিজয়ের পথে পা বাড়ান বিএনপির এই অভিজ্ঞ নেতা।

এখন পর্যন্ত প্রকাশিত ওই আসনের ১৮৪টি কেন্দ্রের মধ্যে ১২৫টি আসনের প্রাথমিক ফলাফল অনুসারে ৮০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে সৈয়দ ফয়সল। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১২৫টি কেন্দ্রে সৈয়দ মো. ফয়সল পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৮৪ ভোট। সমপরিমাণ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন পেয়েছেন ৫১ হাজার ৯৪৮ ভোট।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, বাকি কেন্দ্রগুলোর ফলাফল মিলিয়ে চূড়ান্তভাবে বিশাল বিজয়ে প্রয়াত নেত্রী খালেদা জিয়াকে স্মরণের পরিকল্পনা সত্য হতে চলেছে তাদের। এই বিজয় অর্জিত হলে তা চুনারুঘাট ও মাধবপুরের সাধারণ মানুষের জন্য উৎসর্গ করার কথা জানিয়েছেন সৈয়দ ফয়সল।

ফলাফল ঘোষণার পর নোয়াপাড়ায় অবস্থানরত সৈয়দ মো. ফয়সল তার প্রতিক্রিয়ায় বলেন, 'প্রতিনিধিত্ব করেছি আমি, এ বিজয়যাত্রা দুই উপজেলার সাধারণ মানুষের। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি , তিনি সম্মানিত করুন। আমার বিজয় প্রতিটি চা শ্রমিকের ঘরে আলো হয়ে জ্বলবে ইনশাহ আল্লাহ।'

এদিকে সৈয়দ ফয়সলের এই বিজয়ের পথে এগিয়ে যাওয়া নিয়ে ব্যাপক আনন্দিত স্থানীয়রা। চা শ্রমিকরা বলছেন, বাগান মালিক অনেক পেয়েছেন, এবার তারা বাগানের অভিভাবক পাওয়ার আশায় আছেন। সে আশা অবশ্যই পূরণ হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের