সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে ১৭৭ ভোটকেন্দ্রের সবগুলোর ভোট গণনা সম্পন্ন হয়েছে। কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুয়ায়ী বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার কেন্দ্র থেকে প্রাপ্ত ভোট গণনায় প্রায় ১১ হাজার ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই আসনে ১৭৭ ভোটকেন্দ্রের সবগুলোর ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে বিএনপি প্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৬১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন।
রেডিওটুডে নিউজ/আনাম

