ভোটকেন্দ্র থেকে পাওয়া হিসাবে এগিয়ে সালাহউদ্দিন আহমদ

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

কক্সবাজার-১

ভোটকেন্দ্র থেকে পাওয়া হিসাবে এগিয়ে সালাহউদ্দিন আহমদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ভোটকেন্দ্র থেকে পাওয়া হিসাবে এগিয়ে সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ভোটকেন্দ্র থেকে পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোট ১৭৭ কেন্দ্রের মধ্যে ৭৪ কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৭৩ ভোট।

কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া উপজেলা নিয়ে আসনটি গঠিত। এখানে এবারের ভোটার ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের