এপেক ২০২৬: চীনের কুয়াংচৌতে প্রথম আনুষ্ঠানিক অধিবেশন অনুষ্ঠিত

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

শুক্রবার,

১৩ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

এপেক ২০২৬: চীনের কুয়াংচৌতে প্রথম আনুষ্ঠানিক অধিবেশন অনুষ্ঠিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
এপেক ২০২৬: চীনের কুয়াংচৌতে প্রথম আনুষ্ঠানিক অধিবেশন অনুষ্ঠিত

চীনের কুয়াংচৌতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ২০২৬ এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনের প্রথম সিনিয়র কর্মকর্তাদের বৈঠকের উদ্বোধনী অধিবেশন।

২০২৬ সালে চীনের এপেক প্রেসিডেন্সি মেয়াদের অধীনে এটিই প্রথম বড় কোনো আনুষ্ঠানিক সভা।

উদ্বোধনী অধিবেশনে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং বাণিজ্যের বাধা দূর করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সম্মেলনের মূল বিষয়গুলোর মধ্যে ছিল- সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্যের প্রসার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবুজ জ্বালানি ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও নিরবচ্ছিন্ন রাখা।

স্বাগতিক দেশ হিসেবে চীন এই অধিবেশনে এশিয়া-প্যাসিফিক মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের