জমকালো আয়োজনে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে চীনের নববর্ষ উদযাপন করেছে চীনা দূতাবাস। ইয়াঙ্গুনের ন্যাশনাল থিয়েটারে বৃহস্পতিবার ও শুক্রবার চীনা নববর্ষ উপলক্ষে নানা আয়োজন করে চীনা দূতাবাস।
মিয়ানমারের রাজধানী এই অনুষ্ঠানে দুই হাজারেরও বেশি অতিথি অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মিয়ানমারে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা চিয়া এবং মিয়ানমারের প্রধানমন্ত্রী ইউ ন্যো সো।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মা চিয়া অতিথিদের চীনা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, চীনের উন্নয়ন বিশ্বে আরও স্থিতিশীলতা ও নিশ্চিততা এনে দিয়েছে। তিনি আরও বলেন, চীন ও মিয়ানমারের সম্পর্ক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং দুই দেশের জনগণ একে অপরকে বোঝে ও সম্মান করে।
তিনি আশা প্রকাশ করেন, অশ্ববর্ষে দুই দেশ একসঙ্গে কাজ করে নিজেদের জনগণের জন্য আরও সুফল বয়ে আনবে।
মিয়ানমারের প্রধানমন্ত্রী ইউ ন্যো সো ভূমিকম্পে সহায়তা ও শান্তি প্রক্রিয়ায় চীনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে শিল্পী দল ও প্রবাসী চীনা নাগরিক যৌথভাবে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। এতে বসন্ত উৎসবের ঐতিহ্যবাহী রীতি ও চীনা খাবারের সংস্কৃতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ইয়ুননান প্রদেশের সংস্কৃতি ও পর্যটন বিভাগ এবং ইয়াঙ্গুনে অবস্থিত চীনা সাংস্কৃতিক কেন্দ্র।
রেডিওটুডে নিউজ/আনাম

