নির্বাচন উপলক্ষে দোকান-শপিং মল বন্ধ থাকবে কত দিন?

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

Radio Today News

নির্বাচন উপলক্ষে দোকান-শপিং মল বন্ধ থাকবে কত দিন?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
নির্বাচন উপলক্ষে দোকান-শপিং মল বন্ধ থাকবে কত দিন?

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

 নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 এদিকে, শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আগামী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে। যার ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি, টানা তিন দিন ছুটি থাকবে শিল্পকারখানার শ্রমিকদের। তবে প্রতিষ্ঠান চাইলে নির্বাচন-পরবর্তী সময়ে শ্রমিকদের একদিন কাজ করিয়ে নিতে পারবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের