গাজীপুরে মিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) গাজীপুরের টঙ্গীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাজীপুরের টঙ্গীতে বিএনপি'র মিছিলের প্রস্তুতি কালে শিশু-কিশোরদের হাতে থাকা গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

