দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

Radio Today News

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬

Google News
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

টানা দুই দফায় মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সমন্বয় অনুযায়ী, ভরিতে এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে বলে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি শেষবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় এক লাফে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকায়, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ২০২ টাকায় এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকায়।

উল্লেখ্য, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত মোট ২৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হলেও ৯ বার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের