আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় আজ

বৃহস্পতিবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৬,

২৩ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৬,

২৩ মাঘ ১৪৩২

Radio Today News

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় আজ

জুলাই অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ৫ ফেব্রুয়ারি। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ১ ফেব্রুয়ারি রায়ের এই দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলার ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন আটজন।

তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার।

২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট ছয়জনকে হত্যার অভিযোগ এনে গত বছরের ১৯ জুন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। গুলিতে গুরুতর আহত হন একজন।

মরণাপন্ন আহত ব্যক্তি ও পাঁচজনের মৃতদেহ প্রথমে একটি প্যাডাল ভ্যানে তোলা হয়। পরে ভ্যানটি থেকে তোলা হয় পুলিশের একটি গাড়িতে। এক পর্যায়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় পুলিশ। 

গত বছরের ২১ আগস্ট মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ গঠন’ করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

১৪ সেপ্টেম্বর প্রসিকিউশন এ মামলায় সূচনা বক্তব্য দেয়। পরে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। গত ২০ জানুয়ারি এ মামলায় প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে রায় ঘোষণা অপেক্ষমাণ রেখেছিলেন ট্রাইব্যুনাল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের