জাতিসংঘের অধীনে ওসমান হাদির হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬,

২৩ মাঘ ১৪৩২

শুক্রবার,

০৬ ফেব্রুয়ারি ২০২৬,

২৩ মাঘ ১৪৩২

Radio Today News

জাতিসংঘের অধীনে ওসমান হাদির হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
জাতিসংঘের অধীনে ওসমান হাদির হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের

জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকরা।

আজ বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে তারা সেখানে অবস্থান নিয়েছেন।

কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পাতা থেকে একটি পোস্টে জানানো হয়, "চারপাশে শত-শত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদেরকে ঘিরে রাখা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে।"

এদিকে, ঘটনাস্থল থেকে রমনা থানার এসআই মাজেদ আলী বিবিসিকে বলেন, "আন্দোলনকারীদের সংখ্যা আনুমানিক ২০-৩০ জন। তাদেরকে যমুনার সামনে থেকে সরানোর জন্য আমরা কথা বলছি।"

তিনি বলেন, "আন্দোলনকারিরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। মাঝে মাঝেই স্লোগান দিচ্ছে।"

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের