হাসপাতালে না গিয়েই মিলবে চিকিৎসকের প্রাথমিক পরামর্শ

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

Radio Today News

হাসপাতালে না গিয়েই মিলবে চিকিৎসকের প্রাথমিক পরামর্শ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:০০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
হাসপাতালে না গিয়েই মিলবে চিকিৎসকের প্রাথমিক পরামর্শ

উন্নত স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের আরও হাতের নাগালে পৌঁছে দিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে চীন। দেশটির রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে একটি পাইলট প্রোগ্রাম, যার মাধ্যমে রোগীরা এখন থেকে প্রথমবারের মতো কোনো শারীরিক সমস্যার জন্যও অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। ডিজিটাল পরিষেবার মাধ্যমে উচ্চমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

পুরনো প্রথার পরিবর্তন চীনে এতদিন পর্যন্ত ইন্টারনেটে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়টি কেবল পরবর্তী বা ফলো-আপ ভিজিটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন থেকে ঘরে বসেই প্রথম দফার প্রাক-পরামর্শ মূল্যায়ন, ভার্চুয়াল রোগ নির্ণয় এবং এমনকি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ হোম ডেলিভারি পাওয়ার সুবিধাও পাবেন রোগীরা।

পেডিয়াট্রিক বা শিশু স্বাস্থ্য দিয়ে শুরু প্রাথমিকভাবে বেইজিংয়ের দুটি শীর্ষস্থানীয় শিশু হাসপাতালে এই সেবা চালু করা হয়েছে। বর্তমানে চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট (শিশুর বৃদ্ধি ও বিকাশ), শিশুর পুষ্টি এবং চর্মরোগের মতো বিsভাগগুলোতে এই সেবা মিলছে।

সরকারি কর্মকর্তাদের মতে, অনলাইনে প্রথমবার পরামর্শ নেওয়ার এই সুযোগ চালু হওয়ায় একদিকে যেমন হাসপাতালের ওপর বাড়তি চাপের বোঝা কমবে, অন্যদিকে রোগীদের দীর্ঘ ভ্রমণ ও সময় অপচয় রোধ হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের