জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইডি হ্যাক করে আমার নামে জঘন্য মিথ্যাচার করা হয়েছে। যারা এ কাজ করেছে, তারা চিহ্নিত হয়েছে। তাদের পেছনে কারা আছে তাও খুঁজে বের কর হবে। আমাদের অপবাদ দিয়ে ঠেকানো যাবেনা।
সোমবার (২ ফেব্রুয়ারি) চট্রগ্রামের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় আমির জামায়াত বলেন, একটি দল যখন ক্ষমতায় ছিলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রী হলে মেয়েদের সঙ্গে যে আচরণ করেছে, তা সবাই জানে। তারাই আজ আমার নামে মিথ্যাচার করছে।
দলটিকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মায়েদের গায়ে হাত। আমার মায়ের ইজ্জতের কাছে এসব কার্ড নস্যি।
আমরা কোনো দলকে পেটের ভেতর হজম করি নাই মন্তব্য করে ডা. শফিকুর বলেন, জোটের সব দল নিজেদের প্রতীকে নির্বাচন করছে। একটি দলকে বিলুপ্ত করে পেটের ভেতর হজম করা অপমানের শামিল।
রেডিওটুডে নিউজ/আনাম

