‘জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন’

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

Radio Today News

জাতীয় পার্টির নেতা ময়নুল হক

‘জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
‘জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন’

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জাতীয় পার্টির সভাপতি ময়নুল হক বলেছেন, “জাতীয় পার্টি করে জীবনে ভুল করেছি। ধানের শীষে ভোট দেবেন। গত ১০ বছরে লাঙল ফুলবাড়ির কোনো উন্নয়ন হয়নি। আমি ও আমার নেতাকর্মীরা ভুল করেছি লাঙলে ভোট দিয়ে।”

আজ সোমবার জসিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলার তিন শতাধিক জাতীয় পার্টির নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

জনসভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “কুড়িগ্রামের মানুষ ভোটের মাঠে বরাবর স্রোতের বিপরীতে গিয়ে উন্নয়ন বঞ্চিত হয়েছে। ভোটের মাঠে জোটের নামে ৪৫ বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরেছে, কিন্তু এখানে কোনো উন্নয়ন হয়নি।”

তিনি আরও বলেন, “একটি দল ভোটের মাঠে বেহেশতের টিকিট বিক্রি করার লোভ দেখাচ্ছে এবং নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে। অন্য দল নতুন, অনভিজ্ঞ এবং মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের সঙ্গে জোট করেছে। তারা জোটে না গেলে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আমাদের সমর্থন থাকত।”

জনসভায় তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ধানের শীষের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের