২০২৫ সালে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশ এবং অন্যান্য এপেক অর্থনীতির মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৬ দশমিক ১৬ ট্রিলিয়ন ইউয়ান। বিগত বছরের তুলনায় এটি ৩ দশমিক ৩ শতাংশ বেশি। চীনের কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের কুয়াংতোং শাখা শুক্রবার এই তথ্য জানিয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গত একবছরে রপ্তানি পরিমাণ ১ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৩ দশমিক ৮২ ট্রিলিয়ন ইউয়ান। অন্যদিকে আমদানির পরিমাণ পৌঁছেছে ২ দশমিক ৩৪ ট্রিলিয়ন ইউয়ানে, যা ৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, যুক্তরাষ্ট্র এবং চীনের তাইওয়ান অঞ্চল ছিল এপেকভুক্ত অর্থনীতিগুলোর মধ্যে কুয়াংতোং প্রদেশের শীর্ষ তিনটি বাণিজ্যিক অংশীদার।
সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের সঙ্গে কুয়াংতোংয়ের বাণিজ্যের পরিমাণ ছিল যথাক্রমে ১.২৮ ট্রিলিয়ন ইউয়ান, ৯৪৫ বিলিয়ন ইউয়ান এবং ৮৩৩ বিলিয়ন ইউয়ান। এই তিন অংশীদারের সঙ্গে বাণিজ্যরে পরিমাণ এপেকভুক্ত অর্থনীতির সঙ্গে কুয়াংতোং প্রদেশের মোট বাণিজ্যের প্রায় অর্ধেক জুড়ে রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

