নারীদের ইজ্জত নিয়ে টান দিলে বরদাশত করা হবে না

সোমবার,

০২ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

সোমবার,

০২ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

Radio Today News

হুঁশিয়ারি জামায়াত আমিরের

নারীদের ইজ্জত নিয়ে টান দিলে বরদাশত করা হবে না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪১, ২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
নারীদের ইজ্জত নিয়ে টান দিলে বরদাশত করা হবে না

নারীদের ইজ্জত নিয়ে টান দিলে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটি দল নোংরামি শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে আয়োজিত নির্বাচনি এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘জামায়াতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে, ক্ষমতার লোভে বেপরোয়া হয়ে খুনখারাপি করছে। এদের হাতে দায়িত্ব দিলে দেশের অস্তিত্ব থাকবে না।’

চব্বিশের জুলাই আন্দোলনে নারীদের অবদানের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘ক্ষমতায় গেলে জামায়াত নারীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সম্মান দেবে।’

এছাড়া নতুন বাংলাদেশে আর কাউকে ভোট ডাকাতি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের