ইসিতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

রোববার,

০১ ফেব্রুয়ারি ২০২৬,

১৯ মাঘ ১৪৩২

রোববার,

০১ ফেব্রুয়ারি ২০২৬,

১৯ মাঘ ১৪৩২

Radio Today News

ইসিতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৩, ১ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ইসিতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। বিএনপি বলছে, জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ধর্মীয় বিশ্বাসে আঘাত হানছে। আর জামায়াত বলছে, বিএনপির অভিযোগ আজগুবি। তবে নির্বাচনী পরিবেশ ভালো করার আহবান দুই দলেরই।  

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। বৈঠকে এক গুচ্ছ পর্যবেক্ষণ ও দাবি তুলে ধরেছে বিএনপির প্রতিনিধি দল।

সংসদ নির্বাচন ও গণভোটে সহায়তার জন্য বিএনসিসি ক্যাডেটদের যুক্ত না করার দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি একটি দল ধর্মীয় বিশ্বাসে আঘাত হানছে বলে অভিযোগ করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যদের প্রথমবারের মতো নির্বাচনের কাজে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তারা শুনেছেন। যদিও এটা চূড়ান্ত নয়। তারা বলেছেন, ছাত্রদের নির্বাচনের মতো জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আশ্বস্ত করেছে ইসি।

একটি দল ধর্মীয় বিশ্বাসে আঘাত হানছে বলে অভিযোগ বিএনপির।

কোনো কোনো দলের পক্ষ থেকে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা শান্তি কমিটি গঠন করার কথা শোনা যাচ্ছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ। যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন বলেছে, তাদের এ সম্পর্কে জানা নেই।

ভোটার স্থানান্তরের তথ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গত এক থেকে দেড় বছরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তর হয়েছে। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছেন, যেটা অস্বাভাবিক।

এ ব্যাপারে তিনি ইসির বরাত দিয়ে বলেন, এ বিষয়ে ইসি বলেছে, এ রকম বেশি হয়নি। কোনো আসনে দুই থেকে তিন হাজারের বেশি স্থানান্তর হয়নি। তবে বিএনপি ইসির এ কথায় সন্তুষ্ট হতে পারেনি।

ঢাকার কোনো আসনে দুই থেকে তিন হাজারের বেশি স্থানান্তর হয়নি, বলছে ইসি। তবে এই কথায় সন্তুষ্ট নয় বিএনপি।

এদিন বেলা তিনটায় নির্বাচন কমিশনে আসে জামায়াতের প্রতিনিধি দল। সঙ্গে ছিলো দলটির নারী নেত্রীরা। সিইসির কাছে তারা অভিযোগ জানায় গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার বিষয়ে।

সিইসির সঙ্গে বৈঠকের পর দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই এবং বিএনপির অভিযোগ আজগুবি। আর আজগুবি অভিযোগ সুস্থ মাথা থেকে আসতে পারে না। 

তিনি বলেন, সাম্প্রতি জামায়াতের নারী কর্মীরা ভোটের জন্য যখন কাজ করছেন, তখন একদল লোক তাদের ওপর নির্যাতন, সাইবার বুলিং করছে। আর এটা বার বার ঘটছে। তাই এ বিষয়ে আমরা ইসিকে ব্যবস্থা নিতে বলেছি।

জামায়াতের বিরুদ্ধে অভিযোগ আজগুবি। আর এমন অভিযোগ সুস্থ মাথা থেকে আসতে পারে না, বলছে জামায়াত। 

জামায়াতের আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে দাবি করে তিনি বলেন, এ বিষয়ে মামলা করা হয়েছে। যারা এ কাজ করেছে তাদের বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব।

এসময় তিনি ইসিকে কোনো দিকে না হেলে দায়িত্ব পালনের আহবান জানান। 

এদিকে সম্প্রতি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর আমির পদে নারী আসা সম্ভব নয়। 

নারীদের নিয়ে একটি প্রশ্নের জবাবে জামায়াত আমির আল-জাজিরাকে জানান, এবার নির্বাচনে তাদের দল থেকে একজন নারীকেও মনোনয়ন দেওয়া হয়নি। তবে তারা এ জন্য প্রস্তুতি নিচ্ছেন। 

জামায়াতের প্রধান পদে নারী আসতে পারেন কি না, সে প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, এটি সম্ভব নয়। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনও সন্তান ধারণ করতে পারবে না বা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমরা তা পরিবর্তন করতে পারি না। 

জামায়াতের নারী বিষয়ক সেক্রেটারি নুরুন নিসা সিদ্দকা বলেন, ইসলামে বলা আছে নারীরা নেতৃত্বে আসবে না। আমরা এই বিষয়টি মেনে নিয়েছি।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক অসুবিধা আছে, যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন, তিনি কীভাবে এই দায়িত্ব পালন করবেন? এটি সম্ভব নয়।

এ বিষয়ে জামায়াতের নারী বিষয়ক সেক্রেটারি নুরুন নিসা সিদ্দকা বলেন, ইসলামে বলা আছে নারীরা নেতৃত্বে আসবে না। আমরা এই বিষয়টি মেনে নিয়েছি। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী সংগঠন। আমরা কোরআনের বিধান মেনে চলি।আল্লাহ তায়ালা পুরুষকে নারীর ‘পরিচালক’ বানিয়েছেন। তাই শীর্ষ পদে (আমির) নারী আসার বিষয়টি আমাদের কাছে মুখ্য নয়। মুখ্য হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা।

রোববার থেকে সারাদেশে সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ১২টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের