মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি: মির্জা আব্বাস

বৃহস্পতিবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৬,

২৩ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৬,

২৩ মাঘ ১৪৩২

Radio Today News

মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি: মির্জা আব্বাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি: মির্জা আব্বাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কারচুপির শঙ্কার কথা জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের সিনিয়র নেতা মির্জা আব্বাস। তিনি অভিযোগ করে বলেছেন, একটি পক্ষ ভোটের ফলাফল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে একটি পক্ষ। প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা ফলাফল পাল্টে দিতে পারে। যদি তা না পারে, তাহলে তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। আমি মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি।”

তিনি আরও বলেন, “একটি দল ১৯৭১ সালকে মেনে নিতে পারেনি। তারা সকাল-বিকেল বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছে। কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে। বিএনপি একটি জাতীয়তাবাদী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক—এই সত্য তারা মানতে পারছে না।”

হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, “এ দেশের মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। মিথ্যা আর ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। আমরা তা মেনে নেব না। ভোটের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরব।”

মির্জা আব্বাস আরও দাবি করেন, “ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের সহযোগী এনসিপি। এই কথা তিনি নিজেই স্বীকার করেছেন। তাই এখন নির্বাচন পরিচালনা করছে জামায়াত ও এনসিপি।”

বিরোধী পক্ষের উদ্দেশে অভিযোগ করে তিনি বলেন, “ওরা চায় আমি কোথাও গন্ডগোল করি। কিন্তু আমি তা করব না। নির্বাচনের আগে কোনো বিশৃঙ্খলা করতে চাই না। প্রয়োজন হলে নির্বাচনের পর করব।”

এ সময় ভোটকেন্দ্র পাহারা দিতে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা আব্বাস।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের