জামায়াতকে জিজ্ঞেস করেন, স্বাধীনতা যুদ্ধের সময় তারা কী করেছিল?

বৃহস্পতিবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৬,

২৩ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৬,

২৩ মাঘ ১৪৩২

Radio Today News

জামায়াতকে জিজ্ঞেস করেন, স্বাধীনতা যুদ্ধের সময় তারা কী করেছিল?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
জামায়াতকে জিজ্ঞেস করেন, স্বাধীনতা যুদ্ধের সময় তারা কী করেছিল?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী পথসভায় প্রতিদ্বন্দ্বী দল জামায়াতে ইসলামীর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর বিতর্কিত ভূমিকা নিয়ে সাধারণ মানুষকে প্রশ্ন তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে এক পথসভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা জামায়াতকে জিজ্ঞেস করেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তারা কী করেছিল? জামায়াতের অতীত ভূমিকা নিয়ে তাঁর এই মন্তব্য স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নির্বাচনী প্রচারে বিএনপি মহাসচিব ভোটারদের আশ্বস্ত করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করবে। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে সুশাসন নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে ফখরুল ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, এবার সরকার, সেনাবাহিনীসহ সব দল একটি নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে। তাই এবার জালিয়াতি বা জবরদস্তি করার কোনো সুযোগ নেই। তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং 'ধানের শীষ' প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে মির্জা ফখরুল বলেন, তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেবে।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, গায়ে বিন্দুমাত্র রক্ত থাকা অবস্থায় আপনাদের ওপর কোনো আঁচড় পড়তে দেব না। সম্প্রীতির এই বার্তা দিয়ে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের